বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৭ নভেম্বর সরকারের ব্যাপক আয়োজন জ্বালানি অনুসন্ধানে ব্রুনাইয়ের বিনিয়োগ চাইল বাংলাদেশ প্রাথমিক শিক্ষায় নজরদারি নীতিমালা ও কারিকুলাম পরিমার্জনের উদ্যোগ: ববি হাজ্জাজ তৈরি পোশাকের বাইরে রপ্তানিতে ইতিবাচক ধারা, পাঁচ খাতে প্রবৃদ্ধি ১২-২৭ শতাংশ এলডিসি থেকে উত্তরণের পরও কমনওয়েলথের বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার অনুরোধ ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর প্রয়াত সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চীনা কমিউনিস্ট পার্টির নেতার শ্রদ্ধা সচিবালয়ে প্রবেশ ও অবস্থানের সময় প্রবেশ কার্ড দৃশ্যমান রাখার নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সফরে আসছেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং

তৈরি হচ্ছে বৃহত্তম রেডিও টেলিস্কোপ

তৈরি হচ্ছে বৃহত্তম রেডিও টেলিস্কোপ

১৬ দেশের চেষ্টায় তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ। এই যন্ত্র মহাবিশ্বে সমস্ত দৃশ্যমান নক্ষত্রপুঞ্জ অধ্যয়ন এবং গবেষণা করতে সাহায্য করবে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। 

এটা তৈরির প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘স্কয়ার কিলোমিটার অ্যারে অবজারভেটরি’ (এসকেএও)। বৃহত্তম রেডিও দূরবীক্ষণ যন্ত্রটি তৈরিতে বিভিন্ন দেশ অর্থ বিনিয়োগ করছে। তবে তার মধ্যে ভারত করছে ১২৫০ কোটি টাকা। এসকেএও প্রকল্পের লক্ষ্য এক বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিশ্বের বৃহত্তম রেডিও দূরবীক্ষণ যন্ত্র তৈরি করা।

প্রকল্পটি সম্পূর্ণ হলে এটি হবে বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী রেডিও দূরবীক্ষণ যন্ত্র। ‘স্কয়ার কিলোমিটার অ্যারে’ দূরবীক্ষণ যন্ত্রটি দু’টি ধাপে তৈরি হবে। প্রথম পর্যায়ের কাজ ২০২২ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল। ২০২৯ সালের মধ্যে দু’টি ধাপের কাজই শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ২০২৯ সালের মধ্যেই এ দূরবীক্ষণ যন্ত্রটি কাজ করা শুরু করবে বলেও আশা করা হচ্ছে।

ভারত ছাড়াও ‘স্কয়ার কিলোমিটার অ্যারে’ প্রকল্পে যে ১৫টি দেশ থাকবে সেগুলো হলো— অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, কানাডা, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন এবং ইতালি। যদিও মূলত অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাতেই দূরবীক্ষণ যন্ত্রটি তৈরি হবে।