বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত-২ সুনামগঞ্জে

মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত-২ সুনামগঞ্জে

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে গতরাতে মোটর সাইকেল দুর্ঘটনায় কাতার প্রবাসী মো. আশিক নূর (৩৫) ও সোলেমান (৩৫) নামের দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার রাত ৯ টায় দিকে জামালগঞ্জ উপজেলা সদর থেকে গ্রামে যাওয়ার পথে মোটর সাইকেল দুর্ঘটনা ঘটে।

আশিক নূর উপজেলার বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামের শুকুর আলীর ছেলে এবং সোলেমান একই গ্রামের তারা মিয়ার ছেলে।

জামালগঞ্জ থানার এস আই জাহাঙ্গীর ্এবং নিহত আশিক নূরের স্ত্রীর বড় ভাই উপজেলার হাওরিয়া আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান রেজা বাসসকে জানান, আশিক নূর আজ রাতে জরুরী কাজে বন্ধু সোলেমানকে নিয়ে গ্রামের বাড়ি আলীপুর থেকে উপজেলার সাচনা বাজারে যাচ্ছিল। রাত ৯টার দিকে বেহেলী-সাচনা বাজার সড়কের রাজারপুর ব্রীজের কাছে গেলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার  সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলসহ দুই বন্ধু সড়কের নীচে পড়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক নূরকে মৃত ঘোষণা করেন এবং সোলেমানকে সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নিরুপম সোলেমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।