বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

প্যাকেজিং কারখানায় আগুন গাজীপুরে

প্যাকেজিং কারখানায় আগুন গাজীপুরে

গাজীপুর জেলা নগরীর বাসন থানার আধেপাশা এলাকায় ইন্টারপ্যাক লিমিটেডের প্যাকেজিং কারখানায় গতকাল মঙ্গলবার রাত ২ টায় এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জেলার মর্ডান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার তাজ উদ্দীন জানান, আজ বুধবার সকাল ৮টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। গতরাত ২টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটিতে বিভিন্ন ধরনের ছাপার কাজ ও কার্টুন তৈরি করা হতো। রাত ২টার দিকে হঠাৎ কারখানা সংলগ্ন বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে স্পার্ক হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত কারখানার ভেতর ছড়িয়ে পড়ে। কাগজ থেকে আগুন পুরো কারখানায় ছড়িয়ে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

কারখানার জেনারেল ম্যানেজার কাজী ফিরোজ আহমেদ জানান, আজ বুধবার ডেলিভারি দেওয়ার জন্য সেখানে বিপুল পরিমাণ তৈরি করা মাল সংরক্ষিত ছিল। এছাড়া মূল্যবান কাগজের বোর্ড, লাইনার পেপার ও মিডিয়াম পেপারের রোল, ছাপা কাজের জন্য মূল্যবান মেশিনারিজ ছিল। আগুনে সবকিছু পুড়ে গেছে।