বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৭ নভেম্বর সরকারের ব্যাপক আয়োজন

‘ইনডিয়া’ জোটের চেয়ারপারসন হলেন মল্লিকার্জুন

‘ইনডিয়া’ জোটের চেয়ারপারসন হলেন মল্লিকার্জুন

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে দেশটির বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্সেরও (ইনডিয়া) প্রধান বা চেয়ারপারসন হিসেবে মনোনীতি হয়েছেন।

চলতি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে ভোটের লড়াইয়ে তিনিই ‘ইনডিয়া’-কে নেতৃত্ব দেবেন। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জোটের শরিক দলগুলোর আসন ভাগাভাগি সংক্রান্ত সিদ্ধান্তও শিগগিরই নেওয়া হবে।

‘ইনডিয়া’র একাধিক সূত্রের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জোটের এক নেতা এনডিটিভিকে বলেন, ‘এতদিন পর্যন্ত আমাদের ধারণা ছিল, বিহারের মুখ্যমন্ত্রী এবং ভারতের অন্যতম আঞ্চলিক রাজনৈতিক দল জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) শীর্ষ নেতা নীতিশ কুমার হবেন‘ইনডিয়া’ জোটের চেয়ারপারসন। তবে শনিবার জোটের এক বৈঠকে তিনি বলেন, ইনডিয়ার চেয়ারপারসন পদে কংগ্রেসের কোনো নেতার আসীন হওয়া উচিত। তারপর সর্বসম্মতিক্রমে মল্লিকার্জুন খাড়্গেেক জোটের সভাপতির জন্য মনোনীতি করা হয়। তিনিও তাতে সম্মতি জানিয়েছেন।’