মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই জন

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই জন

নাটোর জেলার লালপুরে আজ  ট্রাক ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ভ্যান চালক এবং হাসপাতালে নেওয়ার পরে ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে পাবনা-নাটোর মহাসড়কের কদিমচিলান বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

সংঘর্ষে  নিহত ভ্যান চালক নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের এসার উদ্দিনের ছেলে আলফু থান্দার (৫৫)। নিহত ট্রাক চালক মোস্তাকিন (২৪) বাগেরহাট জেলার কচুয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ওসি মো. ইসমাঈল হোসেন বলেন, নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় ব্যাটারি চালিত ভ্যান নিয়ে মহাসড়কে উঠে কয়েন বাজারের দিকে যাচ্ছিলেন ভ্যান চালক। ঐসময় পাবনা থেকে ছেড়ে আসা সুপারি বোঝাই একটি ট্রাক নাটোর অভিমুখে যাচ্ছিল। এসময় ভ্যানের টায়ার বাস্ট হয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই ভ্যান চালক নিহত হন।

অন্যদিকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ট্রাক ড্রাইভার গুরুতর আহত হন। পরে ট্রাকে আটকা থাকা ড্রাইভারকে বনপাড়া ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায়  ট্রাকচালকের মৃত্যু হয়।

মরদেহ বনপাড়া হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান হাইওয়ে থানা পুলিশের ওসি।