বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

এডভোকেট সাইফুল খুনে সুপ্রিম কোর্টসহ সকল বারে বিক্ষোভ সমাবেশ

এডভোকেট সাইফুল খুনে সুপ্রিম কোর্টসহ সকল বারে বিক্ষোভ সমাবেশ

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির পর এডভোকেট সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্টসহ সকল বার-এ প্রতিবাদ সমাবেশ ডেকেছে আইনজীবীদের বিভিন্ন সংগঠন।

সুপ্রিম কোর্ট বারের সামনে আজ দুপুরে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করবে। এ তথ্য জানিয়েছেন ফোরামের সদস্য এডভোকেট মাহবুবুর রহমান খান।

একই সময়ে সুপ্রিম কোর্ট বারের সামনে জাতীয় নাগরিক কমিটি, লিগ্যাল উইং প্রতিবাদ সমাবেশ করবে। এ তথ্য জানিয়েছেন নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এডভোকেট সাকিল আহমাদ।

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় তাকে নির্মম ও বর্বরোচিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে আদালতের অদূরে রঙ্গম কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। নিহত আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফ (৩৫) সরকারি সহকারী কৌঁসুলি (এপিপি)।

তিনি লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের জামাল উদ্দিনের ছেলে এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য।  এই ঘটনার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামসহ বিভিন্ন আইনজীবী সংগঠন আজ সারা দেশের আইনজীবী সমিতিতে বিক্ষোভ সমাবেশ করবে।

গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক কাজী শরিফুল ইসলামের আদালতে আনা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাকে পুলিশের প্রিজনভ্যানে তোলা হয়। এই সময় আদালত প্রাঙ্গণে তার অনুসারীরা বিক্ষোভ করতে থাকে। ভাঙচুর ও সংঘর্ষের ঘটনাও ঘটে। এলাকার বেশ কয়েকটি স্থাপনা ও আদালত এলাকার মসজিদের কাচ ভাঙচুর করে তারা। এই সময় চিন্ময়ের অনুসারীরা এডভোকেট আলিফকে এলোপাতাড়ি কোপাতে থাকে। সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।