শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

শ্রীলঙ্কায় চার শিশুর মৃত্যু আকস্মিক বন্যায় পানিতে ডুবে

শ্রীলঙ্কায় চার শিশুর মৃত্যু আকস্মিক বন্যায় পানিতে ডুবে

শ্রীলঙ্কার উদ্ধারকারী দল বৃহস্পতিবার বলেছে যে তারা আকস্মিক বন্যায় মারা যাওয়া চারটি শিশুকে উদ্ধার করেছে এবং আরও চারজন নিখোঁজ রয়েছে। কলম্বো থেকে এএফপি এখবর জানায়। 

শ্রীলঙ্কা থেকে ভারত অভিমুখী শক্তিশালী কিন্তু ধীর গতির ঝড় থেকে সৃষ্ট মুষলধারে বৃষ্টির কারণে এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়।  বন্যায় শ্রীলঙ্কায় প্লাবিত হওয়ায় ২ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়।

ভারতীয় আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

ঘূর্ণিঝড়-উত্তর আটলান্টিকের হারিকেন বা উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরের টাইফুনের সমতুল্য-এই অঞ্চলে একটি নিয়মিত এবং মারাত্মক হুমকি।

শ্রীলঙ্কার উপকূল ঘেঁষে, এটি এখন উত্তরে ভারতের দক্ষিণ তামিলনাড়ু রাজ্যের দিকে চলে যাচ্ছে।

ত্রাণ তৎপরতায় সেনাবাহিনীকে সাহায্য করতে বলেছে সরকার।

দুর্যোগ কেন্দ্র বলেছে, অনুসন্ধান দলগুলো এখনও নিখোঁজ দুই শিশু এবং দুই পুরুষের সন্ধান করছে, যারা ট্র্যাক্টর এবং ট্রেলারে যাওয়ার সময় আকস্মিক বন্যায় ভেসে গিয়েছে।