মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

বিএনপি প্যানেলের বিজয় বগুড়া জেলা বার সমিতির নির্বাচনে

বিএনপি প্যানেলের বিজয় বগুড়া জেলা বার সমিতির নির্বাচনে

 

বগুড়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৩টি পদের সবগুলোতে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে জাতীয়াতাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত মুক্তা-রফিক প্যানেল। ২৯ নভেম্বর শুক্রবার ভোট গ্রহণ শেষে রাত সোয়া ১২টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল হক জাফর।

প্রাপ্ত ফলাফলে জানা যায়, ৪৪০ ভোট পেয়ে সভাপতি পুনঃনির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামর মুক্তা-রফিক প্যানেলের অ্যাড. আতাউর রহমান খান মুক্তা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ল'ইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেলের অ্যাড. রিয়াজ উদ্দীন পেয়েছেন ১৫৭ ভোট।

৩৪৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের অ্যাড. রফিকুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত পল্টু-ববি পরিষদের প্রার্থী আব্দুল লতিফ পশারী ববি পেয়েছেন ৩২৯ ভোট।

বিজয়ী অন্যরা হলেন, সহ সভাপতি অ্যাড. আতিকুল মাহবুব সালাম, সহ সভাপতি অ্যাড. শফি আহম্মেদ মিঠু, যুগ্ম সম্পাদক অ্যাড. আব্দুল মতিন মন্ডল, অ্যাড. এস এম নুরুজ্জামান মেহবুব, লাইব্রেরী ও সমাজ কল্যাণ সম্পাদক অ্যাড. জাকারিয়া সরকার ফেরদৌস, ম্যাগাজিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস আব্দুল্লা-হীল বাকি লিপন, নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেন যথাক্রমে, অ্যাড. আশাবুদ জামান আশিব, অ্যাড. নিউটন খন্দকার, অ্যাড. মিন্টু কুমার সরকার, অ্যাড. মোস্তফা শাকিল, অ্যাড. মৌসুমী আকতার।

অ্যাডভোকেট জহুরুল হক জাফর আরও বলেন, এবারের নির্বাচনে ১৩টি পদে বিএনপি, জামায়াত পূর্ণ প্যানেল এবং জাসদ আংশিক প্যানেল দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।

শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। মোট ৮৬২ ভোটারের মধ্যে ৭৮৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।