শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

ভিয়েতনামে আকস্মিক বিস্ফোরণে নিহত ১২ সেনা

ভিয়েতনামে আকস্মিক বিস্ফোরণে নিহত ১২ সেনা

দক্ষিণ ভিয়েতনামে সামরিক প্রশিক্ষণ অনুশীলনের সময় বিস্ফোরণে ১২ সেনা নিহত হয়েছে, ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার এএফপি এ খবর জানায়।

সোমবার রাতে দক্ষিণ ভিয়েতনামের শিল্প কেন্দ্র ডং নাইতে ৭তম সামরিক অঞ্চলের একটি সামরিক শুটিং রেঞ্জে এ  বিস্ফোরণটি ঘটে।

স্থানীয় একটি সামরিক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, প্রচণ্ড ঝড়ের সময়  সেনারা বিস্ফোরক পদার্থ পরিবহন করার সময় সেখানে বজ্রপাত আঘাত হানে আর তাতেই বিস্ফোরণ ঘটে।

সপ্তম সামরিক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ এখনও নিহতদের বেশ কয়েকটি লাশের সন্ধান করছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।