শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

‘এখন সময় শান্তি ও স্থিতিশীলতার’: সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

‘এখন সময় শান্তি ও স্থিতিশীলতার’: সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

 

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির কাতার-ভিত্তিক আল জাজিরা টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের পর দেশের এখন ‘শান্তি ও স্থিতিশীলতা’ বজায় রাখা জরুরি প্রয়োজন। গতকাল মঙ্গলবার তার এ সাক্ষাৎকারটি আল জাজিরা টেলিভিশন সরাসরি সম্প্রচার করে।

দীর্ঘ সময়ের স্বৈরশাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার দুই দিন পর প্রধানমন্ত্রী পদে নিয়োগ লাভের পর কাতার-ভিত্তিক আল জাজিরা টেলিভিশনকে দেয়া তার প্রথম সাক্ষাৎকারে মোহাম্মদ আল-বশির বলেছেন, ‘জনগণের এখন শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা দরকার।’

আল-বশির এক টেলিভিশন ভাষণে বলেছেন, তিনি ১ মার্চ ২০২৫ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে রাশিয়ার বার্তা সংস্থা ‘তাস’ জানিয়েছে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার পরিবার মস্কোতে পৌঁছেছেন। মানবিক বিচেনায় আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া।

ক্রেমলিনের একটি সূত্র জানিয়েছে, রাশিয়া সব সময় সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের পক্ষে ছিল এবং জাতিসংঘের তত্ত্বাবধানে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে ইসরাইলের বিরুদ্ধে সিরিয়ার ভূখণ্ড দখলের অভিযোগ তুলে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, ইরান, ইরাক ও কাতার। তারা অভিযোগ করছে, ইসরাইল সিরিয়ার সার্বভৌমত্বকে লঙ্ঘন করে আন্তর্জাতিক আইন অমান্য করেছে।

সৌদি আরব ইসরাইলের এই ভূমি দখলের ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গোলান মালভূমি আরব ভূখণ্ডের অংশ এবং ইসরাইলের এই ধরনের কার্যকলাপ সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।