শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

সবার আগে বাংলাদেশ' আয়োজিত কনসার্ট - এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সবার আগে বাংলাদেশ' আয়োজিত কনসার্ট - এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ সর্বজনীনভাবে উদযাপনের জন্য বাংলাদেশী শিল্পীদের অংশগ্রহণে আগামী সোমবার বেলা ১২টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে কনসার্টের আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ’ সংগঠন।

মহান বিজয় দিবসের এই কনসার্ট সফল করার লক্ষ্যে আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশান এভিনিউয়ের উদয় টাওয়ারে ‘বিএনপি মিডিয়া সেল’ আয়োজিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ‘সবার আগে বাংলাদেশ’র আহ্বায়ক ও বিএনপি’র যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি’র কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মুনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির।

এছাড়া বিএনপি মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন, সাংবাদিক জাহিদুল ইসলাম রনি,সাংবাদিক এহসান মাহমুদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।