শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

২ মাসের মধ্যে রাজনৈতিক দলের ঘোষণা দেবে নাগরিক কমিটি

২ মাসের মধ্যে রাজনৈতিক দলের ঘোষণা দেবে নাগরিক কমিটি

আগামী এক-দুই মাসের মধ্যেই ছাত্র-জনতার পক্ষ থেকে রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।

সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী এক-দুই মাসের মধ্যে একটি রাজনৈতিক দল উপহার দেবে’।

এর আগে, গত ৮ সেপ্টেম্বর ৫৫ সদস্য নিয়ে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। এই প্ল্যাটফর্মের আহ্বায়ক হন নাসিরুদ্দিন পাটোয়ারী এবং সদস্য সচিব হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজকল্যাণ সম্পাদক আখতার হোসেন।

নাগরিক কমিটির লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়- অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা এবং এ সরকারকে জবাবদিহির আওতায় আনা এবং জনস্বার্থে নীতিনির্ধারণে প্রভাব রাখা।

নাগরিক কমিটির কাজগুলোর মধ্যে রয়েছে বিদ্রোহের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সমুন্নত রাখা, ছাত্র ও নাগরিকদের গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা।