শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ জন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ জন

যুক্তরাষ্ট্রের উইসকিনসন অঙ্গরাজ্যের একটি স্কুলে অজ্ঞাত এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬ জন

গতকাল সোমবার বিকেলে ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘স্কাই’ নিউজের এক প্রতিবেদনে এই কথা জানানো হয়েছে।

স্কাই নিউজ জানিয়েছে, সোমবার বিকেলে ম্যাডিসনের অ্যাবানড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুক হামলা চালানো হয়। বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে বলে জানা গেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্কুলে বন্দুক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘এই ধরনের ঘটনায় আমি খুবই ‘মর্মাহত এবং এটা একটিা কান্ডঞ্জানহীন ঘটনা।’ তিনি বলেছেন, এই ঘটনা আবারো বন্দুক আইন কঠোর করার গুরুত্ব বহন করে।

প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘এটা অগ্রহণযোগ্য, কারণ আমরা আমাদের শিশুদের বন্দুক হামলা থেকে রক্ষা করতে পারছি না। এটাকে আমরা স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নিতে পারছি না।’

শহরের পুলিশ প্রধান শন বার্নস বলেছেন, হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের রাস্তা বন্ধ করে দেয়। 

তিনি আরো বলেছেন, ‘বন্দুকধারী ওই স্কুলেরই একজন ছাত্র ছিল। এলোপাতাড়ি গুলি করার পর সে আত্মহত্যা করে। এই সময় বেশ কয়েকজনকে ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা গেছে। তবে আমি নিশ্চিত করে বলছি, পুলিশ সদস্যরা কোনো গুলি করেনি।’

ম্যাডিসন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। নতুন কোনো তথ্য পেলেই প্রকাশ করা হবে।