শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত নওগাঁয়

ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত নওগাঁয়

নওগাঁয় শহরে ট্রাকচাপায় মোমেনা খাতুন নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো কয়েকজন যাত্রী।

মঙ্গলবার ভোরে শহরের দয়ালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মোমেনা খাতুন নওগাঁ সদর উপজেলার সোনালিয়া গ্ৰামের সমসের আলীর স্ত্রী।

মোমেনার পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে মোমেনা অটোরিকশায় বাড়ি থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। বালুডাঙ্গা থেকে বাসে করে চিকিৎসার জন্য রাজশাহী যাওয়ার কথা ছিল। এ সময় দয়ালের মোড়ে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।