শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
পরিবারের সদস্যদের নিয়ে পর্নো ভিডিও তৈরির অভিযোগ, নরসিংদীতে আটক ১ খাল পরিষ্কার করতে নেমে কাদায় আটকালেন ইউএনও, এরপর যা করলেন ১৪ বলে ফিফটি! নারী টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড ভারতীয় ব্যাটারের আইপিএলের আগে চেন্নাই-হায়দরাবাদের বড় রদবদল, দল বদলালেন চার তারকা আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা

বিশ্ব ইজতেমা ঘিরে ডিএমপির ৪ জরুরি নির্দেশনা

বিশ্ব ইজতেমা ঘিরে ডিএমপির ৪ জরুরি নির্দেশনা

ইজতেমা ময়দানে সংঘর্ষে হতাহতের ঘটনায় ইজতেমার তিন কিলোমিটারের মধ্যে একজনের বেশি ব্যক্তির চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জিএমপি। 

বুধবার দুপুর দেড়টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এক গণ বিজ্ঞপ্তি মাধ্যমে এই আদেশ দেওয়া হয়। 

আদেশে বলা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতাবলে আজ ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় নিম্নলিখিত আদেশ বলবৎ থাকবে।

আদেশ সমূহ-

 

ক) বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হলো।

খ) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টঙ্গী বিশ্ব ইজতেমা মায়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা জমায়েত এবং কোন মিছিল সমাবেশ করতে পারবে না।

গ) কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা এ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবে না।

ঘ) কোন প্রকার লাউড স্পিকার বা এ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবে না।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এই গণ বিজ্ঞপ্তি জারি করা হলো।

এর আগে সকাল ১০টার পর টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিক আহত হয়। দুপুরে একই হাসপাতালে দুই গ্রুপের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ হয়। এতেও কয়েকজন আহত হয়। দুপুর ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক জায়গায় জুবায়েরপন্থিরা মহাসড়ক অবরোধ করলে আইনশৃংখলা বাহিনী তাদের সরিয়ে দেয়।