বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বগুড়ায়

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বগুড়ায়

মাঝারি শৈত্যপ্রবাহে বগুড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার জেলায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

স্থানীয় কয়েকজন বলেন, সকাল থেকে কনকনে শীতে হাত-পা জমিয়ে ফেলেছে। এইভাবে ঠান্ডা চলতে থাকলে রিকশা চালানো দায়। প্রতিদিন ভোরে এসে কাজ শুরু করতে হয়। ঘন কুয়াশার সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস বইছে। জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

ওষুধ ব্যবসায়ী কামরুল হাসান জানান, গত তিন-চারদিন যাবত শীতের প্রভাবে ঠান্ডাজনিত রোগব্যাধি বেড়েছে। দোকানে ডায়রিয়া, শ্বাসকষ্ট, কাশি-সর্দি ও নিউমোনিয়া রোগের স্বাভাবিকের চাইতে বেশি বিক্রি হচ্ছে।

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম বলেন, জেলায় এখন মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার সকাল ৯টায় এই মৌসুমের সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সামনে আরও তাপমাত্রা কমার আশঙ্কা রয়েছে।