শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
খাল পরিষ্কার করতে নেমে কাদায় আটকালেন ইউএনও, এরপর যা করলেন ১৪ বলে ফিফটি! নারী টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড ভারতীয় ব্যাটারের আইপিএলের আগে চেন্নাই-হায়দরাবাদের বড় রদবদল, দল বদলালেন চার তারকা আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্ধারিত তারিখেই হবে জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্ধারিত তারিখেই হবে  জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা : স্বরাষ্ট্র উপদেষ্টা

জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা নির্ধারিত তারিখেই হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ইজতেমা ময়দানের নিষেধাজ্ঞা খুব তাড়াতাড়ি কেটে যাবে। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে। ৩১, ১ ও ২ বিশ্ব ইজতেমার যে তারিখ আছে জুবায়েরপন্থীদের, ওইটা ওই তারিখেই হবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মুন্সিগঞ্জ জেলার আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে জেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘দু’ লাখ দু’ হাজার আছে, যারা অপারেশনাল পুলিশ। প্রায় ১২ হাজারের মতো সিভিল ও অন্যান্য। পুলিশ এখন পুরোপুরি ফাংশনাল। র‌্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও অন্যান্য সশস্ত্র বাহিনী দিয়ে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় কোনো অসুবিধা হবে না।’

তিনি বলেন, ‘আমাদের পজিশন হলো যারা অপরাধ করেছে তারা অপরাধী। অপরাধীদের শাস্তির আওতায় আসতেই হবে। তাদের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। আমরা তাদের কঠোর হস্তে দমন করব এবং তাদেরকে আইনের আওতায় অবশ্যই আসতে হবে।’

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, সেনাবাহিনীর কর্মকর্তা মেজর রাফি, র‌্যাব, ফায়ার সার্ভিস, কৃষি অধিদফতর ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।