বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে

অবশেষে সেই ছাত্রদল নেতা মুক্ত

অবশেষে সেই ছাত্রদল নেতা মুক্ত

ডান্ডাবেড়ি নিয়ে বাবার জানাজায় উপস্থিত হওয়া আলোচিত সেই ছাত্রদল নেতা নাজমুল মৃধা জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার সন্ধ্যায় তিনি মুক্তি পান। নাজমুল পটুয়াখালীর মিজার্গঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক। বিস্ফোরক দ্রব্য আইনে হওয়া মামলায় দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে গত ১৯ ডিসেম্বর রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার হন ওই ছাত্রদল নেতা। ওই মামলায় ২৭ দিন কারাভোগের পর বুধবার সন্ধ্যায় তিনি জামিনে মুক্তি পান।

নাজমুলের বড় ভাই রাসেল মৃধা জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। বুধবার পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে নাজমুলের জামিন আবেদন করলে আদালতের বিচারক এস এম এরশাদুল আলম তার জামিন মঞ্জুর করেন। পরে বিকালে কারাগার থেকে ছাত্রদল নেতা নাজমুলকে মুক্তি দেওয়া হয়।

কারাগারে থাকাকালীন তার বাবা মোতালেব মৃধা মারা যান। আদালতে প্যারোলে মুক্তির আবেদন করলে পাঁচ ঘণ্টার জন্য মুক্তির আদেশ দেন আদালত। যে কারণে জানাজার নির্ধারিত সময়ের আগেই সংক্ষিপ্ত একটি জানাজা অনুষ্ঠিত হয় বাবা মোতালেব হোসেনের। পরে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয় তার বাবার মরদেহ। বাবার কবরে মাটি দেওয়ার আগেই পটুয়াখালী কারাগারে নিয়ে যাওয়া হয় নাজমুলকে। 

গত শনিবার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী গ্রামে জানাজায় অংশ নেন নাজমুল। সেই জানাজায় অংশ নেওয়ার কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যায়, পায়ে ডান্ডাবেড়ি পরা অবস্থায়ই জানাজায় অংশ নেন ওই যুবক। যা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশজুড়ে ঘটনাটি ঘিরে নানা সমালোচনার সৃষ্টি হয়েছে।