মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

নিপাহ ভাইরাস: একজনের মৃত্যু

নিপাহ ভাইরাস: একজনের মৃত্যু

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে পাবনার এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চলতি বছর এ ভাইরাসে মৃত্যুর ঘটনা এটিই প্রথম। 

তার নাম খোকন মালিথা (৪৪)। তিনি ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুর গ্রামের মৃত রোস্তম আলী মালিথার ছেলে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে বাড়ির পাশের একটি খেজুরের বাগান থেকে খেজুরের রস খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন প্রথমে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর রাজশাহীতে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান। 

পাবনার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান বলেন, ‘নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে খোকন মালিথার মৃত্যু হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। ঘটনাস্থলে আমাদের মেডিকেল টিম পাঠানো হয়েছে। তাদের রিপোর্ট ঢাকায় পাঠানো হবে।’