বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে

কম দামে গরুর মাংস বিক্রি, রাজশাহীতে কসাইকে খুন

কম দামে গরুর মাংস বিক্রি, রাজশাহীতে কসাইকে খুন

রাজশাহীর বাঘায় ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি নিয়ে বিতর্কের জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে মামুন হোসেন (৩০) নামে এক মাংস ব্যবসায়ীকে (কসাই) হত্যা করা হয়েছে। নিহত মামুন হোসেন আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার আড়ানী হাটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন ও খোকন পরস্পর মামাতো-ফুফাতো ভাই। একসঙ্গে তারা মাংসের ব্যবসা করতেন। কিছুদিন আগে তারা ব্যবসা আলাদা করেছেন। শনিবার দুইজনে পাশাপাশি গরুর মাংস বিক্রি করছিলেন। খোকন ৭০০ টাকা আর মামুন ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে মামুনকে আহত করেন খোকন। এরপর মামুনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে মামুনের ছোট ভাই মানিক হোসেন বলেন, ব্যবসা আলাদা করার পর থেকে খোকন বিভিন্ন সময়ে মামুনকে হুমকি দিয়ে আসছিলেন। আমাকে বিষয়টি কয়েকদিন আগে জানিয়েছিলেন মামুন।

এ বিষয়ে বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।