বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

আর দেখা যাবে না মেসির ১০ নম্বর জার্সি!

আর দেখা যাবে না মেসির ১০ নম্বর জার্সি!

লিওনেল মেসির বয়স ৩৬। ফুটবল মাঠে আর কত দিনই বা তাকে দেখা যাবে! ২০২৬ বিশ্বকাপে তিনি খেলবেন কি-না সেই প্রশ্নের উত্তরও অজানা। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বেশ কয়েকবার বলেছেনও মেসি যতদিন ফিট থাকবেন দলে তার জায়গা পাকা।

তবে মেসি যখনই আর্জেন্টিনা দলকে বিদায় বলবেন তার জার্সিটা আর কাউকে পরতে দিতে চায় না আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। মেসির সঙ্গে তার জার্সিকেও অবসরে পাঠানোর পরিকল্পনার কথা বলেছেন এএফএ প্রধান ক্লদিও তাপিয়া।

তাপিয়া বলেন, ‘মেসি জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর আর কাউকে ১০ নম্বর জার্সি দেওয়া হবে না। এটা মেসির সম্মানের জন্যই করা হবে। মেসির সম্মানে ১০ নম্বর জার্সিও আজীবনের জন্য অবসরে চলে যাবে। অন্তত এটুকু সম্মান আমরা দিতেই পারি।’

এই ১০ নম্বর জার্সি অবসরে পাঠানোর উদ্যোগ এটিই প্রথম নয়। ১৯৮৬ বিশ্বকাপ জেতানোর পর ডিয়েগো ম্যারাডোনার ১০ নম্বর জার্সিও অবসরে পাঠাতে চেয়েছিল এএফএ। ২০০২ বিশ্বকাপের আগে এএফএ’র তৎকালীন প্রধান এই ঘোষণা দিয়েছিলেন। তবে সেসময় ফিফার নিয়মের কারণে তা হয়ে ওঠেনি।