মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

মমতাজের দুই কর্মীর বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির

মমতাজের দুই কর্মীর বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির

এবার মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের দুই কর্মীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের আদেশক্রমে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এক আদেশে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে থানায় এজাহার দায়ের করতে বলা হয়েছে।

আদেশে বলা হয়েছে, নির্বাচন চলাকালীন হরিরামপুরে এক ইউপি সদস্যকে নৌকার প্রতিকের পক্ষে কাজ না করায় শারীরিকভাবে আঘাত এবং প্রাণনাশের হুমকি প্রদান করার বিষয়টি নির্বাচনি অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশন প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মোল্লা এবং উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত চৌধুরী নামের ওই দুই নেতা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৭ বিধান লঙ্ঘন করেছেন মর্মে নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। নির্বাচন কমিশনের ১১ জানুয়ারি তারিখের ১১৯ নং স্মারকের ওই পত্রে উল্লেখ করা হয়েছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ওই দুই ব্যক্তির বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ এর অধীনে অনতিবিলম্বে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য নির্বাচন অফিসারকে নির্দেশনা দেওয়া হলো।

সেইসঙ্গে মানিকগঞ্জ পুলিশ সুপারকে সংশ্লিষ্ট থানায় এজাহার গ্রহণের বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনকে নিশ্চিত করতেও বলা হয়েছে।

অভিযুক্ত দুই নেতা হলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মোল্লা  এবং উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত চৌধুরী। তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী মমতাজ বেগমের কর্মী হিসেবে কাজ করেছেন। ইসির চিঠিতে বলা হয়েছে, মানিকগঞ্জ-২ নির্বাচনি এলাকার আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থক ফরিদ মোল্লা ও রিফাত চৌধুরী গত ২৬ ডিসেম্বর নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণে অস্বীকার করায় মো. শাখাওয়াত হোসেনকে শারীরিকভাবে আঘাত করেছেন এবং প্রাণনাশের হুমকি প্রদান করেছেন। তারা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৭ বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন। 

এ ব্যাপারে হরিরামপুর থানার ওসি শাহ-নূর-আলম জানান, এখনো উপজেলা নির্বাচন অফিসারের পক্ষ থেকে কোনো এজাহার পাননি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ গোলাম রাশেদের সঙ্গে কথা হলে তিনি জানান, মঙ্গলবার থানায় এজাহার দায়ের করা হবে বলে। গত ১৮ জানুয়ারি তিনি নির্বাচন কমিশন থেকে এই নির্দেশনা পেয়েছেন তবে কাগজপত্র যোগার করতে মামলা করতে বিলম্ব হচ্ছে বলে জানান নির্বাচন কর্মকর্তা সৈয়দ গোলাম রাশেদ।