মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, দুই নার্সকে বদলির নির্দেশ শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্তের উদ্যোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চিফ প্রসিকিউটরের আগামী বৃহস্পতিবার ঢাকায় দিনব্যাপী এআই বিজনেস সামিট: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে কমনওয়েলথের সমর্থন কামনা ঢাকার সংসদে নতুন সদস্য হিসেবে যুক্ত হলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান চিংড়ি ঘের নিয়ে দীর্ঘদিনের সমস্যা সমাধানে আইন পরিবর্তনের উদ্যোগ: ভূমিমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-কোরিয়া যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত

ময়মনসিংহ-কুমিল্লা সিটি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ মার্চ

ময়মনসিংহ-কুমিল্লা সিটি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ মার্চ

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন এবং কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৯ মার্চ এ দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এই তফশিল ঘোষণা করেন।

তফসিলে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৫ ফেব্রুয়ারি যাচাই-বাছাইয়ের পর ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে।

আগামী ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ দুই সিটিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।

নির্বাচন কমিশন সচিব বলেন, ৯ মার্চ সাধারণ ও উপনির্বাচন মিলে স্থানীয় সরকারের ২৩৩টি ছোট বড় নির্বাচন হবে। আগে ভোটের তারিখ জানানো হয়েছিল, আজ বিস্তারিত তফশিল জানানো হলো।

ইসি সচিব জানান, সেদিন যেসব ভোট হবে, তার মধ্যে সিটি করপোরেশনের সাধারণ নির্বাচন একটি, সিটি শূন্য পদে উপনির্বাচন চারটি, পৌরসভা সাধারণ নির্বাচন তিনটি, উপনির্বাচন ১৫টি, ইউপি সাধারণ নির্বাচন ১৩টি, উপনির্বাচন ১৯০টি এবং জেলা পরিষদে উপনির্বাচন ৭টি।

জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা, ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, এবং বরগুনা জেলার আমতলী পৌরসভায় সেদিন সাধারণ নির্বাচন হবে।