বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

রাজস্থানে গিয়ে বারবার ভাইরাল অরিজিৎ সিং

রাজস্থানে গিয়ে বারবার ভাইরাল অরিজিৎ সিং

পরিবার নিয়ে রাজস্থানে ছুটি কাটাচ্ছেন ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। নতুন বছর ২০২৪ সালকে স্বাগত জানাতে তিনি পরিবার সহ রাজস্থানে রয়েছেন। সঙ্গে তার স্ত্রী কোয়েল ও দুই ছেলে রয়েছে। তবে বেড়াতে গিয়ে বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছেন অরিজিৎ। বিভিন্ন ভিডিও ও ছবিতে তাকে খোশমেজাজে ঘুরে বেড়াতে দেখা গেছে। নিজের এলাকা মুর্শিদাবাদেও তিনি একই ভাবে ঘুরে বেড়ান। তেমনই রাজস্থানে রাস্তায় স্কুটি নিয়ে বেরিয়ে পড়লেন অরিজিৎ সিং।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, স্কুটি নিয়ে রাস্তায় বেরিয়েছেন অরিজিৎ সিং। কালো রঙের প্যান্ট, নীল রঙের সোয়েট শার্টে দেখা গেছে এ গায়ককে।

নিজের চেনা জায়গার মতো বাইরেও একইভাবে দেখা গেছে খ্যাতিমান এ গায়ককে। মুহূর্তেই এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।