বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে

রণবীর-আলিয়ার মাঝখানে কে এই নতুন পুরুষ?

রণবীর-আলিয়ার মাঝখানে কে এই নতুন পুরুষ?

অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান’, শিবা’ ছবির শুটিং চলাকালীন একে অপরের কাছাকাছি এসেছিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাট। বছর পাঁচেকের প্রেমের পর ২০২২ সালের এপ্রিল মাসে একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তারা। 

সেই বছরই ডিসেম্বর মাসে মুক্তি পায় ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা’। ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির প্রায় দেড় বছর পর দ্বিতীয় ছবিতে ফের জুটি বাঁধতে চলেছেন তারা। এবার পরিচালকের ভূমিকায় সঞ্জয় লীলা বানশালি। বুধবার সমাজমাধ্যমের পাতায় নতুন ছবির ঘোষণা করেন পরিচালক।

তবে রণবীর ও আলিয়াই নন; ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন ভিকি কৌশল। ছবির নাম ‘লাভ অ্যান্ড ওয়ার’। ছবির নাম থেকেই স্পষ্ট, প্রেম ও যুদ্ধের প্রেক্ষাপটে বাঁধা হয়েছে ছবির চিত্রনাট্য। 

তবে নিন্দুকরা বলছেন, ক্যাটরিনার হয়ে বদলা নিতেই নাকি এই ছবিতে সই করেছেন ভিকি! ২০২৫ সালে মুক্তি পাবে বানশালির এপিক ‘সাগা লাভ অ্যান্ড ওয়ার’।

বানশালির ‘সাওয়ারিয়া’ ছবি থেকেই বলিউডে পা রাখেন রণবীর কাপুর। ছবি বক্স অফিসে ফ্লপ করলেও, প্রশংসিত হন রণবীর। অন্যদিকে, বানশালির গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছবিতে অসাধারণ অভিনয় করে জাতীয় পুরস্কার জিতে নেন আলিয়া। তবে বানশালির সঙ্গে এই প্রথমবার কাজ করতে চলেছেন ভিকি।