শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
পরিবারের সদস্যদের নিয়ে পর্নো ভিডিও তৈরির অভিযোগ, নরসিংদীতে আটক ১ খাল পরিষ্কার করতে নেমে কাদায় আটকালেন ইউএনও, এরপর যা করলেন ১৪ বলে ফিফটি! নারী টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড ভারতীয় ব্যাটারের আইপিএলের আগে চেন্নাই-হায়দরাবাদের বড় রদবদল, দল বদলালেন চার তারকা আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা

বাংলাদেশ দূতাবাস মেক্সিকো সিটিতে বহুমাত্রিক সাংস্কৃতিক আয়োজন

বাংলাদেশ দূতাবাস মেক্সিকো সিটিতে বহুমাত্রিক সাংস্কৃতিক আয়োজন

বাংলাদেশ দূতাবাস রোববার মেক্সিকো সিটিতে বাংলা সংস্কৃতির নানা অনুষঙ্গ নিয়ে বহুমাত্রিক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ আয়োজনে মেক্সিকোতে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে একসঙ্গে বাংলা নববর্ষ ১৪৩২, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী, কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী এবং ঈদুল আজহার পুনর্মিলনী উদযাপন করা হয়।

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান। তিনি প্রবাসে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখায় সবাইকে ধন্যবাদ জানান বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত আনসারী রবীন্দ্রনাথ ঠাকুরের অমর কবিতা ‘১৪০০ সাল’ আবৃত্তি এবং কাজী নজরুল ইসলামের লেখা ‘রাজবন্দীর জবানবন্দি’  থেকে পাঠ করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। এছাড়াও দুই তরুণ শিল্পীর পরিবেশনায় বাংলা গান শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়।

রাষ্ট্রদূত আনসারী বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দূতাবাসের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন এবং প্রবাসী বাংলাদেশিদের এসব আয়োজনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

বাংলার গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরে দূতাবাস প্রাঙ্গণ সাজানো হয়। এতে বাংলাদেশিরা বিদেশেও নিজেদের চিরায়ত গ্রামীণ পরিবেশের আবহ খুঁজে পান। অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও মিষ্টি পরিবেশিত হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে রাষ্ট্রদূত আনসারী বলেন, বিদেশে থেকেও আমরা আমাদের সংস্কৃতিকে ধারণ করছি। এমন আয়োজনের মাধ্যমে ল্যাটিন আমেরিকায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা, সংস্কৃতি ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য।

অনুষ্ঠানে মেক্সিকোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।