শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
খাল পরিষ্কার করতে নেমে কাদায় আটকালেন ইউএনও, এরপর যা করলেন ১৪ বলে ফিফটি! নারী টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড ভারতীয় ব্যাটারের আইপিএলের আগে চেন্নাই-হায়দরাবাদের বড় রদবদল, দল বদলালেন চার তারকা আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত

নবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কাশিয়াখালী বেড়িবাঁধসংলগ্ন মানিকগঞ্জের গোপালখালী এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় কুলসুম বেগম (৭৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কুলসুম বেগম মানিকগঞ্জ সদর থানার রাস্তা গ্রামের আজিম উদ্দিন বেপারীর স্ত্রী।

নিহতের ছেলে বাচ্চু বেপারী জানান, সোমবার সকাল ৮টার দিকে গোপালখালী বাজার থেকে সদাই-পাতি কিনে বাড়ি ফিরছিলেন কুলসুম বেগম। বাজারের কাছেই বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে কুলসুম বেগমের ধাক্কা লাগে। এতে রাস্তায় পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন তিনি। 

মোটরসাইকেল চালকসহ স্বজনরা তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১০টার দিকে মারা যান কুলসুম বেগম।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক তানভীর হাসান খান জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তবুও মানিকগঞ্জ সদর থানাকে অবিহত করা হয়েছে।