শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

মেসি-সুয়ারেজ জুটিতেও হারল মিয়ামি

মেসি-সুয়ারেজ জুটিতেও হারল মিয়ামি

প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে আবারও হারের মুখ দেখল লিওনেল মেসি-লুইস সুয়ারেজে গড়া ইন্টার মিয়ামি। এবার রিয়াদ সিজন কাপে আল হিলালের কাছে ম্যালকমের শেষ মুহূর্তের গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে এমএলএসের ক্লাবটি।

সোমবার দিবাগত রাতে রিয়াদের কিংডম অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। মিয়ামির হয়ে গোল করেন মেসি, সুয়ারেজ ও ডেভিড রুইজ। আল হিলালের হয়ে গোল করেছেন আলেক্সান্ডার মিত্রোভিচ, আব্দুল্লাহ আল হামদান ও মিকায়েল ও ম্যালকম।

আল হিলালের জার্সিতে মাঠে নেইমার উপস্থিত থাকলে বার্সেলোনার সেই ‘ত্রিরত্ন’কে অন্তত আরও একবার দেখতে পেত ফুটবল বিশ্ব। কিন্তু চোটের কারণে মাঠের বাইরে আল হিলাল তারকা। তাই তো বার্সেলোনার সাবেক দুই সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে তার পুনর্মিলনীটা হতে গিয়েও হল না। তবে এদিন কিংডম অ্যারেনায় খেলা দেখতে আসা দর্শকদের পয়সা উশুল হয়েছে। ৭ গোলের রোমাঞ্চ তো আর প্রতিদিন দেখা যায় না।