শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পালিত হবে বৃক্ষরোপণ কর্মসূচি

শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পালিত হবে বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

 

এ জন্য প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ছকে কিছু তথ্য পাঠাতে বলা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে এসব তথ্য জমা দিতে হবে।

 

মঙ্গলবার মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

 

চিঠিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় থাকা সব শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। এর অংশ হিসেবে প্রতিটি প্রতিষ্ঠান থেকে কতটুকু জমিতে গাছ লাগানো সম্ভব, কতটি গাছ লাগানো যাবে, সেই তথ্য জানাতে হবে।

 

চাহিদাপত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, ইআইআইএন নম্বর, মোট জমির পরিমাণ (বর্গফুট), গাছ লাগানোর উপযোগী জমির পরিমাণ ও চাহিদাকৃত গাছের সংখ্যা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

 

তথ্য নির্ধারিত ছকে হার্ড কপি ও সফট কপিতে পাঠাতে হবে মাউশির মনিটরিং ও ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক বরাবর।