শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত এবং আহতদের নাম প্রকাশ করেছে সরকার

উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত এবং আহতদের নাম প্রকাশ করেছে সরকার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের নাম প্রকাশ করেছে সরকার।

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২২ জন নিহত এবং ৫৭ জন আহতের নাম প্রকাশ করেছে। 

আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) হালনাগাদ তথ্য অনুসারে, উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৯ জন। আর আহতদের মধ্যে ৫৭ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রেস উইং জানায়, নিহত ২৯ জনের মধ্যে সাতজনের পরিচয় এখনও জানা যায়নি।