শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক এ জেড. এম. শামসুল আলম ইন্তেকাল করেছেন

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক এ জেড. এম. শামসুল আলম ইন্তেকাল করেছেন

 

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক এ জেড. এম. শামসুল আলম আর নেই।

শুক্রবার দিবাগত রাত ২ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ জেড. এম. শামসুল আলম ১৯৭৯-১৯৮২ সাল এবং ২০০৩-২০০৫ সাল পর্যন্ত দুই মেয়াদে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

আজ বাদ জোহর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

ইফার সাবেক মহাপরিচালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা এ জেড. এম. শামসুল আলম-এর মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশন পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান মহাপরিচালক আ: ছালাম খান তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মহাপরিচালক বলেন, এ জেড. এম. শামসুল আলম-এর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান, আলোকিত ও দূরদর্শী প্রশাসক। ইসলামিক ফাউন্ডেশনের অগ্রগতিতে তাঁর নেতৃত্ব ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা চিরস্মরণীয় হয়ে থাকবে।