শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন : মির্জা ফখরুল

তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন : মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছেন। এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার জাতীয় জাদুঘরের সামনে যুবদলের আয়োজনে গ্রাফিতি আর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

মির্জা ফখরুল বলেন, সবাইকে নিয়ে এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, এই আন্দোলনে বিএনপির কোনো নেতাই মুচলেকা দেননি। গোটা দেশ নেমে এসেছিল রাজপথে। জুলাই অভ্যুত্থানে যুবদলের ৭৯ জন এবং ছাত্রদলের ১৪২ জন শহীদ হয়েছেন। যার যা অবদান আছে, তাকে তা স্বীকার করতে হবে। সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে।

ফখরুল আরো বলেন, কোনো একটি দল বা ছাত্র একা আন্দোলন করেনি, শিশু-বৃদ্ধ সবাই অংশ নিয়েছিল। সবার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই স্বৈরাচারের পতন সম্ভব হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ঘটে যাওয়া অপরাধ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীর চাঁদাবাজি-এটা কি আমরা চেয়েছিলাম? এত দ্রুত যদি এসব ঘটে, তবে ভবিষ্যৎ কী? গোটা বাংলাদেশ এখন তরুণদের দিকে তাকিয়ে আছে। যারা হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তাদের দিকে তাকিয়ে আছে দেশবাসী। 

তবে আক্ষেপ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বেেলন, দুঃখ হয় কারণ জোর গলায় বলতে পারছি না, এ দেশ নতুন করে গড়ে উঠবে। এমন অবস্থা তৈরি করা হচ্ছে, যাতে ফ্যাসিস্টদের নতুন করে সুযোগ তৈরি করে দিতে পারে।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বছর পার হয়ে গেল, কিন্তু শেখ হাসিনার বিচার হল না। যারা প্রকাশ্যে মানুষ হত্যা করেছে, তাদের আজও গ্রেপ্তার করা হয়নি।

সংস্কার প্রসঙ্গে দলের অবস্থান বিষয়ে তিনি বলেন, সংস্কারের ক্ষেত্রে বিএনপি সব ধরণের সহযোগিতা করছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোন দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। তবে যতই চাপ তৈরি করে বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হোক না কেন, দেশের মানুষ লড়তে জানে। তারা অতীতেও লড়াই করে দেশকে মুক্ত করেছে।

সবশেষে তিনি বলেন, তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়ার প্রয়াসে দেশের জনগণের আস্থা ও সহযোগিতা একান্ত প্রয়োজন।