শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

পীর শাহ মুহাম্মদ আহসানুজ্জামানের ইন্তেকালে গভীর দুঃখ প্রকাশ করেছেন তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা

পীর শাহ মুহাম্মদ আহসানুজ্জামানের ইন্তেকালে গভীর দুঃখ প্রকাশ করেছেন তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা

ঢাকার অন্যতম প্রাচীন সুফি মারকাজ মশুরিখোলা দরবারের পীর শাহ মুহাম্মদ আহসানুজ্জামানের ইন্তেকালে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন  তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

এক শোকবার্তায় উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উপদেষ্টা বলেন, পীর শাহ মুহাম্মদ আহসানুজ্জামান ঢাকাসহ সারাদেশে ১৫টি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। দেশের প্রাকৃতিক দুর্যোগ— বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিধ্বসের মতো ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দরবারের পক্ষ থেকে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন।

পীর শাহ মুহাম্মদ আহসানুজ্জামান হিজরি সন উদ্‌যাপনের  জাতীয় সংগঠন ‘জাতীয় হিজরি নববর্ষ উদ্‌যাপন পরিষদ’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন শাহ আহসানুল্লাহ ওয়াক্ফ এস্টেটের ৮ম মোতাওয়াল্লি। সমাজসেবার পাশাপাশি দরবার ও সিলসিলাকে এগিয়ে নিতে তার সংগ্রামী প্রচেষ্টা আমৃত্যু অব্যাহত ছিল।

শোকবার্তায় উপদেষ্টা আরও বলেন, পীর শাহ মুহাম্মদ আহসানুজ্জামানের কর্মময় জীবন সকলের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। দরবার ও সিলসিলার প্রতি নিজেকে উৎসর্গ করে বাংলাদেশের সুফি সমাজে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন।

উল্লেখ্য, পীর মাওলানা শাহ মুহাম্মদ আহসানুজ্জামান আজ  মঙ্গলবার দুপুরে  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।