শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের চার সমুদ্র বন্দরকে ৩ নাম্বার এবং নৌ বন্দরকে ১ নং সতর্কতা সংকেত জারী করা হয়েছে। এতে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বন্ধ রয়েছে উপকুলীয় জেলা ভোলার অভ্যন্তরীণ ১০ রুটের লঞ্চ চলাচল।

আজ সকাল থেকে এ নির্দেশনা দিয়েছে বিআইডব্লিউটিএ। 

রুটগুলো হলো, ভোলা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, মির্জাকালু-আলেকজান্ডার, বেতুয়া-ঢাকা, তজুমদ্দিন-মনপুরা, বেতুয়া-মনপুরা, হাতিয়া-ঢাকা, তজুমদ্দিন-চরজহিরউদ্দিন, হাকিমুদ্দিন-মনপুরা-চর জহির উদ্দিন।

ভোলা নৌ বন্দরের সহকারী পরিচালক (বিআইডব্লিউটিএ) রিয়াদ হোসেন জানান, সমুদ্র এবং নৌ বন্দরে সতর্কতা সংকেত জারী থাকায় জেলার অভ্যন্তরীন রুটের লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে ভোলা-ঢাকা এবং ভোলা-বরিশালসহ অন্যান্য রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

লঞ্চ চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

এদিকে নদীতে পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে ভোলার ইলিশা ফেরিঘাট। এতে ফেরিতে যানবাহন উঠানামায় বিঘ্নের সৃস্টি হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ।

অপরদিকে গত ২৪ ঘন্টায় জেলায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছেবলে জানিয়েছেন ভোলা আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মনিরুজ্জামান।