শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

সরকার পার্বত্য চট্টগ্রামে মানুষের জীবনমান উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ : পার্বত্য উপদেষ্টা

সরকার পার্বত্য চট্টগ্রামে মানুষের জীবনমান উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ : পার্বত্য উপদেষ্টা

সরকার পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়ন এবং বেকারত্ব হ্রাসে লাইভলিহুড ডেভেলপমেন্ট বা টেকসই জীবিকা উন্নয়নের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

তিনি বলেন, ‘পার্বত্য অঞ্চলের মানুষ যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে।’

শনিবার বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার যাদুরাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ‘জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন ও জলধারা ব্যবস্থাপনা প্রকল্প’- এর আওতায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের আওতায় খাগড়াছড়ি জেলার কমলছড়ি ইউনিয়নের সাতটি পাড়ার কৃষকদের মাঝে ১৬টি পাওয়ার টিলার, ৭টি ১২ এইচপি ক্ষমতার পাওয়ার পাম্প এবং ৪ এইচপি ক্ষমতার আরও কয়েকটি পাম্প বিনামূল্যে বিতরণ করা হয়।

পাহাড়ি কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণকে একটি যুগান্তকারী পদক্ষেপ আখ্যায়িত করে উপদেষ্টা বলেন, ‘এই যন্ত্রপাতি বিতরণ কোনো দান নয়, বরং এটি রাষ্ট্রের প্রতি আপনাদের অবদানের স্বীকৃতি ও উন্নয়ন প্রক্রিয়ার অংশীদারিত্বের প্রকাশ। সরকারের এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি, জীবনমান উন্নয়ন এবং বেকারত্ব হ্রাসে সহায়ক হবে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার পাহাড় ও সমতলের জনগণের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। যে সরকারই ভবিষ্যতে ক্ষমতায় আসুক, আপনাদের পাশে তাদের থাকতেই হবে।’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামালছড়ি ক্লাস্টার ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান পাক্রই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন ও জলধারা ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক পবন কুমার চাকমা, জেলা পরিষদের নির্বাহী পরিচালক মো. আব্দুল্লাহ আল মাহফুজ এবং জেলা পরিষদের অন্যান্য সদস্য।

প্রকল্পটি বাস্তবায়নে প্রধান দায়িত্বে রয়েছে চট্টগ্রাম হিল ট্র্যাক্টস আঞ্চলিক পরিষদ এবং সহ-বাস্তবায়নকারী হিসেবে কাজ করছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।