শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। 

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা হয়।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ কথা জানা গেছে।

ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডি. এম. সালাহ উদ্দিন মাহমুদ গণ-অভ্যুত্থানের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। একইসঙ্গে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে নিজ নিজ দায়িত্ব পালনের অনুরোধ জানান।

অনুষ্ঠানে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা, সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোতে গুণগত পরিবর্তন এবং বৈষম্য দূরীকরণের লক্ষ্যে যারা অকাতরে জীবন দিয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

এ সময় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। পরে জুলাই গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। জুলাই গণ-অভ্যুত্থানের সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।