শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে টিসিবি মিলনায়তনে বিশেষ অনুষ্ঠান আগামীকাল

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে টিসিবি মিলনায়তনে বিশেষ অনুষ্ঠান আগামীকাল

রাজধানীর কারওয়ান বাজারে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে আগামীকাল (বৃহস্পতিবার)  বিকাল ৩টায় এ অনুষ্ঠান শুরু হবে।

অনুষ্ঠানমালায় থাকবে ‘একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণ’, ‘শোন মহাজন’, ’টেস্টিমনি অব মার্টিয়ার্স ফ্যামিলি’ ও ’কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন এবং জুলাই কেন্দ্রীক গীতিআলেখ্য ও আলোচনাসভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। 
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।