শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

আশিয়ান দেশসমূহের সাথে আগামীতে সম্পর্ক আরও সুদৃঢ় হবে: সংস্কৃতি উপদেষ্টা

আশিয়ান দেশসমূহের সাথে আগামীতে সম্পর্ক আরও সুদৃঢ় হবে: সংস্কৃতি উপদেষ্টা

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, এসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশনস (আশিয়ান) দেশসমূহের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হবে।

আজ বৃহস্পতিবার ঢাকার রয়েল থাই অ্যাম্বেসিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসে রচিত এ সম্পর্কের শেকড় অনেক গভীরে। দেশগুলোর মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন দীর্ঘকালের।

আশিয়ান পর্যটন, দেশগুলোর সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ রয়েছে: যথাযথ উদ্যোগ নিয়ে এ সুবিধা কাজে লাগাতে হবে বলেও উল্লেখ করেন সংস্কৃতি উপদেষ্টা।

অনুষ্ঠানে বক্তৃতা করেন- ঢাকায় নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হারিস বিন উসমান, মালয়েশিয়ার হাইকমিশনার সুহাদা উসমান।

উল্লেখ্য,দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক উন্নয়ন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৬৭ সালের ৮ আগস্ট আশিয়ান গঠিত হয়।