শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

রাজধানীর একটি থানার অস্ত্র সংক্রান্ত ভুয়া তথ্য ও অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

রাজধানীর একটি থানার অস্ত্র সংক্রান্ত ভুয়া তথ্য ও অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

রাজধানীর একটি থানা থেকে লুট হওয়া অস্ত্র সংক্রান্ত ভুয়া তথ্য ও অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, 'রাজধানীর খিলগাঁও থানা থেকে গণ অভ্যুত্থানের এক বছর পর বিপুল সংখ্যক লুট করা অস্ত্র একটি মসজিদ থেকে উদ্ধার করা হয়েছে দাবিতে ফেসবুকে কিছু ছবি প্রচার করা হচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, অস্ত্রগুলো সাম্প্রতিক সময়ে নয়, গণ অভ্যুত্থানের পরপরই ২০২৪ সালের ৭ আগস্ট খিলগাঁওয়ের স্থানীয় এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এ কাজে সহযোগিতা করে খিলগাঁও ঈমানবাগ জামে মসজিদের ইমাম ও মুসল্লিরা।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।