শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

রাজধানীর মহাখালীর ৭তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর ৭তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে। 

আজ বেলা ২টা ৩৭ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বেলা ৩টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তেজগাঁও থেকে তিনটি ও কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুইটি মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে। 

ফায়ার সার্ভিস বেলা ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। 

প্রাথমিক অবস্থায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।