শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

বান্দরবন: ছাত্রলীগ নেতার বিবস্ত্র ভিডিও ভাইরাল

বান্দরবন: ছাত্রলীগ নেতার বিবস্ত্র ভিডিও ভাইরাল

বান্দরবান সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক টিপু দাশ। তার বিবস্ত্র ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে সমালোচনার।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, একটি কক্ষে টিপু দাশ বিবস্ত্র হয়ে এক নারীর সঙ্গে ভিডিওকলে কথা বলছেন। তা ছাড়া অকথ্য ভাষায় এক নারীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে চ্যাটিং করছেন। অপরপ্রান্তে কথোপকথন করা নারীটি টিপু দাশের আপত্তিকর কর্মকাণ্ডের ভিডিও গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা ভাইরাল হয়ে যায়।

জানা গেছে, গত ২০২২ সালের ৩ এপ্রিল রাতে বান্দরবান সরকারি কলেজের আবাসিক হলে প্রবেশ করে তৌহিদ নামের এক ছাত্রকে মারধর করে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক টিপু দাশ। ওই কলেজের ছাত্র রবিন কান্তি নাথ সাম্প্রতিক সময়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন। সে ক্ষোভে আবাসিক হলে প্রবেশ করে তৌহিদকে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।

বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা বলেন, বিষয়টি আমি শুনেছি ও জেনেছি। যেহেতু ভিডিও ভাইরাল হয়েছে অধিকাংশ মানুষ জেনে গেছে। তবে এ বিষয়ে সাংগঠনিকভাবে কী পদক্ষেপ নেওয়া হবে তা আলোচনা করার পর বিস্তারিত জানানো হবে।