শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড গঠন করেছে অন্তর্বর্তী সরকার

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড গঠন করেছে অন্তর্বর্তী সরকার

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আজ সোমবার থেকে এটি কার্যকর হবে।

একই দিন থেকে ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩’ কার্যকর ঘোষণা করেছে সরকার।

গত ২৮ আগস্ট এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। পরে প্রজ্ঞাপন দু’টি গেজেটে প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩’ এর ধারা ১ এর উপ-ধারা (২) এ দেওয়া ক্ষমতাবলে ১ সেপ্টেম্বর তারিখকে এই আইন কার্যকর হওয়ার তারিখ হিসেবে নির্ধারণ করলো।

অন্য প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩’ এর ধারা ৪ এর উপ-ধারা (১) এ দেওয়া ক্ষমতাবলে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করলো। এটা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

সুষম খাদ্য হিসেবে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ, বাজারজাতকরণ এবং এ সংশ্লিষ্ট বিষয়াবলির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ২০২৩ সালের ১৩ নভেম্বর ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩’ জারি করে সরকার।

নতুন ডেইরি উন্নয়ন বোর্ড দেশের দুধ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ এবং বাজার ব্যবস্থাপনা আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

সরকারের লক্ষ্য হলো স্থানীয় পর্যায়ে দুধ উৎপাদন বৃদ্ধি, খামারিদের ন্যায্য দাম নিশ্চিত করা এবং ভোক্তাদের কাছে নিরাপদ দুধ পৌঁছে দেওয়া।