শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচন কর্মকর্তা সম্মেলনের তারিখ নির্ধারণ

আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচন কর্মকর্তা সম্মেলনের তারিখ নির্ধারণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ২৭ সেপ্টেম্বর সকল কর্মকর্তার অংশগ্রহণে 'নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫' হবে। 

নির্বাচন ভবনে এ সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশন।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আয়োজক সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন।

এ সময় তিনি বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে ৫ দফা সুপারিশও তুলে ধরেন।

সেগুলো হল, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আলোকে নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তাবিত ‘নির্বাচন কমিশন ‘সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ দ্রুততম সময়ে জারি করে নির্বাচন কমিশন সার্ভিস গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদান।

পদ সৃজন, আপগ্রেডেশন এবং প্রয়োজনীয় লজিস্টিকসহ প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদনে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ বাতিল করে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনের নিকট ন্যস্ত করা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২৭ সেপ্টেম্বর নির্বাচন ভবনে সকল কর্মকর্তাদের অংশগ্রহণে 'নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫' আয়োজন।

সবশেষ সুপারিশটি হল: সম্মেলন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক বিভিন্ন কমিটি গঠন করা।

সংবাদ সম্মেলনে মনির হোসেন বলেন, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দিয়ে নির্বাচন পরিচালনা করতে আইনগত বাধা নেই। কিভাবে ভালো নির্বাচন করা যায় তা বোঝার জন্য ২৭ সেপ্টেম্বর নির্বাচন কর্মকর্তা সম্মেলনে কমিশনাররাও অংশ নেবেন বলে আশাবাদ জানান তিনি।