শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

বিশ্বব্যাপী পালিত হচ্ছে তথ্য অধিকার দিবস

বিশ্বব্যাপী পালিত হচ্ছে তথ্য অধিকার দিবস

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে এ বছরের প্রতিপাদ্য ‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ’।

জনগণকে নিজ দেশের সব ধরনের তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতন করতে প্রতিবছর ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে দিবসটি পালন করা হয়।

বিশ্বের অনান্য দেশের মত বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে সরকারি-বেসরকারি উদ্যোগে আজ (রোববার) ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫’ পালন করা হচ্ছে।

এ উপলক্ষ্যে তথ্য কমিশন বাংলাদেশ এর অডিটোরিয়ামে বিকেল ৩টায় আলোচনা সভার আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

আলোচক থাকবেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম। সভায় সভাপতিত্ব করবেন তথ্য কমিশনের সচিব নূর মো. মাহবুবুল হক।

দিবসটি উপলক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, মোবাইলে এসএমএস প্রচার, তথ্য অধিকার বিষয়ক ডকুমেন্টারি ডিজিটাল স্ক্রিন ও এডভারটাইজিং বোর্ডে প্রদর্শন, ওয়েবসাইটে ফেস্টুন প্রচার এবং জেলা পর্যায়ে আলোচনা সভা আয়োজন।