শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

শাপলা চত্বরের হত্যাযজ্ঞই জুলাই বিপ্লবের বীজ বপন করেছিল : ধর্ম উপদেষ্টা

শাপলা চত্বরের হত্যাযজ্ঞই জুলাই বিপ্লবের বীজ বপন করেছিল : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লবের ভিত্তি রচনা করেছিল ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সেই নির্মম হত্যাযজ্ঞ। তিনি বলেন ইতিহাস থেকে কখনোই শহীদদের রক্ত মুছে ফেলা যায় না। আজকের এই অনুষ্ঠান তারই জীবন্ত প্রমাণ।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হেফাজত ইসলামের শহীদ ৫৮ জন ও ২০২১ সালে মোদি বিরোধী আন্দোলনে শহীদ ১৯ জনের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীদেরকে নৃশংসভাবে হত্যা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার মনে করেছিল বাংলাদেশ থেকে জুলুম নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনকে দমিয়ে দেয়া যাবে কিন্তু তা করা যায়নি।

তিনি বলেন, সেদিন শাপলা চত্বরে ৭ হাজারের অধিক পুলিশ র‌্যাব ও বিজিবি সশস্ত্র বাহিনীর সদস্যরা হেফাজত কর্মীদের উপর হামলা চালিয়েছিল। সেদিন প্রায় দেড় লাখ গুলি খরচ করা হয়েছিল। তারপরও ইতিহাস থেকে সেই ঘটনা মুছে ফেলা যায়নি। আগামীতেও কেউ এরকম করলে রেহাই পাবে না।

তিনি বলেন, ২০১৩ সালের ৫ মে হেফাজত ইসলামের সেই বিশাল আন্দোলনের সূত্র থেকেই ২০২৪ সালে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জম্ম হয়। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ফ্যাসিবাদের নেত্রী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়।

ধর্ম উপদেষ্টা হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দের প্রতি ওই আন্দোলনের শহীদ এবং আহতদের একটি তালিকা প্রস্তুত করার জন্য আহ্বান জানিয়ে বলেন, ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে যে কোন ধরনের সহযোগিতা থাকবে।

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর ২০১৩ সালের ৫মে হেফাজতে ইসলামের শহীদদের নামে স্মৃতি স্তম্ভ তৈরি করা হবে। যাতে আজীবন বাংলাদেশের মানুষ তাদেরকে স্মরণ করে।

অনুষ্ঠানে শাহাদতবরণকারী শহীদদের পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদী সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মুহিবুল্লাহ বাবুনগরী, মহাসচিব মাওলানা মাজেদুর রহমান, জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, খেলাফতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক, গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ।

অনুষ্ঠানে হেফাজত ইসলামের আমীর মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।