শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শেডে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৩৬ ইউনিট

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শেডে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৩৬ ইউনিট

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আজ শনিবার দুপুরে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ৩৬ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো মালামাল এলাকায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য ফায়ার সার্ভিসের ৩৬ ইউনিট কাজ করছে। 

বিমানবন্দর কার্গো এলাকায় সংঘটিত অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল এভিয়েশন, বাংলাদেশ সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমান বাহিনী। পাশাপাশি বাংলাদেশ পুলিশের সদস্যরাও কাজ করছে।

এছাড়া, শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় ২ প্লাটুন বিজিবি যোগ দিয়েছে।