শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

প্রবাসী বাংলাদেশিদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল আরও সহজ

প্রবাসী বাংলাদেশিদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল আরও সহজ

প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য আরও সহজ ও সুবিধাজনক ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন তারা সরাসরি ব্যক্তিগত ই-মেইলে ‘ওয়ান-টাইম পাসওয়ার্ড’ (ওটিপি) পেয়ে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, যদিও প্রবাসী করদাতাদের জন্য অনলাইন রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক নয়, তবুও অনেকেই এর সুবিধা ও কার্যকারিতা দেখে অনলাইনে ই-রিটার্ন পদ্ধতি ব্যবহারের আগ্রহ দেখিয়েছেন।

আগে প্রবাসীরা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে সমস্যায় পড়তেন। কারণ, আগে ওটিপি পাঠানো হতো শুধু বাংলাদেশে নিবন্ধিত বায়োমেট্রিক তথ্যযুক্ত মোবাইল সিমে। এই অসুবিধা দূর করতে এবার এনবিআর সরাসরি করদাতার ব্যক্তিগত ই-মেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা করেছে।

এখন প্রবাসী করদাতারা তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, ভিসার কপি, ইমেইল ঠিকানা ও ছবি ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় পাঠিয়ে ইমেইল-ভিত্তিক নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। যাচাই-বাছাই শেষে এনবিআর তাদের কাছে ওটিপি এবং নিবন্ধন লিংক পাঠাবে। এরপর তারা সহজে অনলাইনে নিবন্ধন করে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

এনবিআর আরও জানায়, অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়াটি সহজ ও কাগজবিহীন। এর মাধ্যমে করদাতারা তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র তৈরি এবং আয়কর সনদ প্রিন্ট করতে পারবেন।

এখন পর্যন্ত ২০২৫-২৬ করবর্ষে ৮ লাখ ৫০ হাজারেরও বেশি আয়কর রিটার্ন অনলাইনে দাখিল হয়েছে। এতে করদাতাদের সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন দেখা যাচ্ছে।

এনবিআর সকল দেশি এবং প্রবাসী করদাতাদের ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন আগামী ৩০ নভেম্বরের মধ্যে ই-রিটার্ন পদ্ধতিতে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।