শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে পাকিস্তান সফরে ড. আনিসুজ্জামান চৌধুরী

দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে পাকিস্তান সফরে ড. আনিসুজ্জামান চৌধুরী

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পাকিস্তান সফর করছেন। 

আজ মঙ্গলবার সকালে ইসলামাবাদে অর্থ মন্ত্রণালয়ে দেশটির অর্থ প্রতিমন্ত্রী বিলাল আজহার কায়ানির সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সরাসরি ফ্লাইট চালু, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও যাত্রী পরিবহনের জন্য ফেরি সার্ভিস চালুর সম্ভাবনা এবং অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পরে ড. আনিসুজ্জামান চৌধুরী পাকিস্তান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসিপি) চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে দুই দেশের মূলধন বাজার উন্নয়ন বিষয়ে উপস্থাপনা ও আলোচনা এবং নীতিগত সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো অন্বেষণ করা হয়।

দুপুরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফেডারেল ট্যাক্স ওম্বাডসম্যান কার্যালয় পরিদর্শন করেন এবং প্রশাসনিক ও কর ব্যবস্থার উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতা আরও শক্তিশালী করার ক্ষেত্রে এ সফরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।