শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

কর পরিদর্শক পদে পদোন্নতির আবেদন গ্রহণ ১০ নভেম্বর পর্যন্ত

কর পরিদর্শক পদে পদোন্নতির আবেদন গ্রহণ ১০ নভেম্বর পর্যন্ত

কর পরিদর্শক পদে পদোন্নতিযোগ্য প্রার্থীদের আবেদন আগামী ১০ নভেম্বরের মধ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এ বিষয়ে দেশের সকল কর কমিশনার ও মহাপরিচালককে চিঠি পাঠানো হয়েছে।

সম্প্রতি এনবিআরের দ্বিতীয় সচিব (কর প্রশাসন-৪) (রুটিন দায়িত্ব) নুরুন্নাহার শিফা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগের ‘কর পরিদর্শক’ পদে পদোন্নতির জন্য কর বিভাগের (১০ম গ্রেড হতে ২০তম গ্রেড কর্মচারী) নিয়োগবিধিমালা অনুযায়ী পদোন্নতিযোগ্য প্রার্থীদের আগামী ১০ নভেম্বরের মধ্যে আবেদন করতে কর সকল কমিশনার ও মহাপরিচালকের দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

উল্লেখিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট কর কমিশনার বা মহাপরিচালকের কাছে জমা হওয়া আবেদনগুলো যাচাই-বাছাই করে শুধু যোগ্য পদোন্নতিযোগ্য প্রার্থীদের আবেদন এনবিআরে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।