শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

সুন্দরবন সংলগ্ন এলাকার বিদ্যালয়গুলো পরিদর্শন করলেন গণশিক্ষা উপদেষ্টা

সুন্দরবন সংলগ্ন এলাকার বিদ্যালয়গুলো পরিদর্শন করলেন গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার রোববার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত অঞ্চলের কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।

উপদেষ্টা যে বিদ্যালয়গুলো পরিদর্শন করেন সেগুলো হলো— পশ্চিম শ্রীফলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়ি দাতিনাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বুড়ি গোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নাগরিক সুবিধা বঞ্চিত দুর্গম এলাকার এ সব বিদ্যালয়ের শিক্ষার মান দেখে অধ্যাপক বিধান রঞ্জন সন্তোষ প্রকাশ করেন। 

পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং এ অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
এ সময় উপদেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানোন্নয়নে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

শিক্ষক স্বল্পতার কারণে পাঠদান যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করে উপদেষ্টা যে সব বিদ্যালয়ে শিক্ষক ঘাটতি রয়েছে, সেগুলোতে দ্রুত শিক্ষক পদায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নির্দেশ দেন। 

এছাড়া চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে, আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিরাজুল ইসলাম উকিল, খুলনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. শফিকুল ইসলাম ও শ্যামনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।